ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টাইগার থ্রি’র পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানালেন সালমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৩:৪১

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মুক্তি পেল ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম পোস্টার। সেই সঙ্গে জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ দুজনেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন।

জানা গেছে, ২০২৩ সালের ঈদে মুক্তির কথা থাকলেও, তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ঈদে নয় বরং দিওয়ালিতে মুক্তি পাবে এই সিনেমা। প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনে দিওয়ালি উৎসবে সিনেমাটি বড় পর্দায় আসবে।

সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ্যে এনে সালমান লিখেছেন, ‘নতুন তারিখ পেয়েছে টাইগার থ্রি। আর সেটা হলো ২০২৩ সালের দিওয়ালি। বড় পর্দায় ইয়াশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি টাইগারের সঙ্গে সেলিব্রেট করুন। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে টাইগার থ্রি।’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ‘টাইগার থ্রি’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের।

এর আগে এ বছরের মার্চে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও পোস্ট করে সালমান জানিয়েছিলেন, ২০২৩ সালে ঈদে মুক্তি পেতে যাচ্ছে টাইগার থ্রি।

প্রতি ইদেই বড় পর্দায় দেখা যায় সালমান খানের ধামাল। কিন্তু, টাইগার থ্রি’র ক্ষেত্রে ভেঙে গেল সেই চেনা ছক। তবে সালমান-ক্যাটরিনার যুগলবন্দি অভিনয় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের