ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দেড় মাস পর সুপ্রিমকোর্ট খুলছে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১০:৫২

অবকাশ শেষে ৪৪ দিন পর আজ রোববার (১৬ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ২ সেপ্টেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিমকোর্টে। আজ থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে আজ রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১ হাজার ৬৫৮টি মামলা রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিমকোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এদিকে অবকাশের পর উচ্চ আদালতে বেশকিছু আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। এসব মামলার মধ্যে ষোড়শ সংশোধনীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানি, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল প্রশ্নে মামলার শুনানি, ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি, ড. তাহের হত্যা মামলার রিভিউ শুনানি, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে রুলের ওপর শুনানি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানি, সংসদ সদস্য হাজী সেলিমের জামিন শুনানির মতো গুরুত্বপূর্ণ রিট এবং অন্যান্য রুলের বিষয়ে শুনানি থাকছে আদালতে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট