ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বধূবেশে কেক কাটলেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১২:১৭

দুর্গাপূজা উদযাপন করতে কলকাতা গিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। গত ১১ অক্টোবর তার জন্মদিনের বিশেষ দিনটি কলকাতায় পালন করেন এই নায়িকা। গতকাল দেশে ফিরেন তিনি। 

এদিকে জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসকে আজ সারপ্রাইজ দিয়েছেন নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু। জন্মদিনের কেক কাটাসহ নানান আয়োজন রাখেন তিনি। এ সময় বধূবেশ কেক কাটতে দেখা যায় অপু বিশ্বাসকে। 

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে কেক কাটার পরে ব্রাইডাল সাজে ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। এ সময় অপু বিশ্বাস বলেন, ‘এবারের জন্মদিনটা শুরু হয় কলকাতা ইন্দো-বাংলা প্রেসক্লাবে। সেখানে তারা আমাকে অনেক সন্মান দিয়েছেন। জন্মদিনে গিফট হিসেবে তাদের প্রেসক্লাবের সদস্য করে নিয়েছেন। আজ নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে এসে আমি সারপ্রাইজড। আগেই তারা কেক এনে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ নিতুকে। এত সুন্দর আয়োজনের জন্য।’

ব্রাইডাল সাজে অপু বলেন, ‘শুটিংয়ের প্রয়োজনে অসংখ্যবার বধূ সেজেছি। কিন্তু এবারই প্রথম বধূসেজে কেক কাটলাম। অনেক সুন্দর সাজিয়েছেন নিতু। তাছাড়া নিতু’স পার্লারটাও অনেক সুন্দর।’

ফটোশুটে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মুস্তফা তারিক হাদী। নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনটি নান্দনিকতায় সাজান লিভিং কনসেপ্টের কর্ণধার ঝলক মাহমুদ। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের