বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক ভবন-৩-এর সামনে থেকে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-তে বিশ্ব ডিম দিবসের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান মিঠু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- লাইব্রেরিয়ান প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, আইআরটির পরিচালক প্রফেসর ড. এসএম হারুন উর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সারওয়ার জাহান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকা আকবর তৃষাসহ অন্যরা। উপস্থাপনা করেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. রাশেদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, অনেকে ডিম খাওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। দুধের মতোই ডিম একটি আইডিয়াল খাবার। ডিমে প্রচুর ভিটামিন এ, ডি এবং ই থাকে। সেই সঙ্গে থাকে বি-১২, রিবোফ্লাভিন এবং ফলেট। এছাড়াও আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, জিংক এবং সেলেনিয়াম থাকে ডিমে। যেগুলো মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, ওজন কমায়, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আমরা অনেকেই একটির বেশি দুটি ডিম খাওয়াকে ক্ষতিকর বলে মনে করে থাকি। কিন্তু এক গবেষণায় জানা গেছে, দুটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই; বরং উপকারী। ডিমে যে পরিমাণ কোলেস্টেরল থাকে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। ডিমে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য উপকারী। তবে দুটি ডিম খেলে দিনের অন্যান্য খাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে।
এমএসএম / জামান
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Link Copied