অ্যাকশন মুডে দেখা যাবে শাকিব খানকে
দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। এ তালিকায় রয়েছে সানী সানোয়ারের একটি সিনেমা। ‘শের খান’ নামের নতুন এই সিনেমার নিবন্ধনও নেওয়া হয়েছে। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন; এর সঙ্গে থাকবে এসকে ফিল্মস। যদিও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
নির্মাতা সানী সানোয়ার সাধারণত পুলিশি অ্যাকশন-থ্রিলার সিনেমা নির্মাণ করে থাকেন। ‘শের খান’ সিনেমাটিও পুলিশি অ্যাকশন ঘরানার। এই সিনেমায় পুরোদস্তুর অ্যাকশন মুডে দেখা যাবে শাকিব খানকে। গণমাধ্যমকে সানী সানোয়ার জানিয়েছেন, এতে পুলিশের চৌকশ একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন কিং খান।
জানা গেছে, সিনেমাটিতে শাকিবকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, থাকবে চমক। চলতি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শের খান’ সিনেমার বিস্তারিত তথ্য জানাবেন এর নির্মাতা।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার