বাংলাদেশের মুক্তি সংগ্রামে চলচ্চিত্র শীর্ষক সেমিনার
বাংলাদেশের মুক্তির সংগ্রামে চলচ্চিত্রের ভূমিকা কতটা তা নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যে চারটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করা হয় তা ছিল আমাদের মুক্তিযুদ্ধের ভিজ্যুয়াল দলিল। প্রামাণ্য চলচ্চিত্রগুলো নিয়ে খুব বেশী গবেষণা হয়নি আমাদের দেশে।
আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২২-২০২৩ অর্থবছরে দশটি গবেষনা কর্মের প্রথম সেমিনারটি হয় আজ সকালে। বাংলাদেশের মুক্তি সংগ্রামে চলচ্চিত্র শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু। প্রবন্ধের উপর আলোচনা করেন স্টপ জেনোসাইড, স্টেট ইজ বরন, ইনোসেন্ট মিলিয়ন, লিবারেশন ফাইটার্স এর সম্পাদক, চলচ্চিত্র পরিচালক আবু মুসা দেবু, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা গবেষক কাওসার চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব সহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ গবেষকগণ।
আগামী ২০, ২৩, ২৫, ৩০ অক্টোবর, নাসির উদ্দিন ইউসুফ এর চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা, চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত, চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান, বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ১, ৩, ৭, ৯ নভেম্বর হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ, বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা, সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব এবং ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র শীর্ষক সেমিনার গুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে।
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied