ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে গুচ্ছ ভর্তির আবেদন শুরু আজ, আসন বেড়েছে ৫০টি


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১১:৩৬

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে  স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২-এর উত্তীর্ণ শিক্ষার্থীরা বরিশাল  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd অনলাইনে আবেদন পদ্ধতি ও বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবেন।

এছাড়া admission.bu.ac.bd ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা থেকে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য ৫০০ টাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।

বিজ্ঞপতিতে আরো বলা হয়েছে, মোট আসন ১ হাজার ৪৯০-এর অতিরুক্ত ৫% মুক্তিযোদ্ধাদের সন্তান/নাতি, নাতনি, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন ও দলিত সম্প্রদায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী পোষ্যদের (স্বামী,সন্তান,স্ত্রী) জন্য বরাদ্দ থাকবে ৷

এ বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট ২৪টি বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গতবারের ন্যায় এ বছরও  জিপিএর ওপর কোনো মার্কস থাকছে না। গত বছরের তুলনায় এ বছর ৫টি বিভাগের ১০টি করে আসন বাড়িয়ে  আসন সংখ্যা ১ হাজার ৪৯০ করা হয়েছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?