যে চাঞ্চল্যকর তথ্য মিলল অভিনেত্রী বৈশালীর সুইসাইড নোটে
হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। প্রাক্তন প্রেমিক তাকে হেনস্থা করতেন! এমন তথ্যই উঠে এসেছে বৈশালীর সুইসাইড নোটে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
রবিবার গুজরাটের ইন্দোরে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বৈশালীর মরদেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘর থেকে পাওয়া গেছে সুইসাইড নোট। বৈশালীর সুইসাইড নোট থেকেই চাঞ্চল্যকর এই তথ্য হাতে পেয়েছে পুলিশ। জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই উদ্বেগে দিন কাটাচ্ছিলেন বৈশালী। প্রাক্তন প্রেমিক তাকে হেনস্থা করতেন, এ কথার আভাস পাওয়া গেছে সুইসাইড নোটে। সংবাদ সংস্থা সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। তবে প্রাক্তন প্রেমিকের নাম প্রকাশ করা হয়নি।
গত বছরের এপ্রিল মাসে বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন বৈশালী। ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। হবু স্বামী হিসেবে চিকিৎসক অভিনন্দন সিংয়ের কথা জানিয়েছিলেন তিনি। বাগদান পর্ব কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন তিনি। অভিনন্দন পেশায় দন্ত চিকিৎসক। থাকতেন কেনিয়ায়। তবে সেই অনুষ্ঠানের এক মাস পরই তার সঙ্গে অভিনন্দনের সম্পর্কে চিড় ধরে। বৈশালী নিজেই জানান, অভিনন্দনকে তিনি বিয়ে করছেন না। অথচ, গত বছরের জুন মাসে তাদের বিয়ের কথা ছিল। সমাজমাধ্যমে যে ভিডিওটি আগে তিনি পোস্ট করেছিলেন, সেটিও সরিয়ে দেন।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার