ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘অগ্নি ৩’ সিনেমার পোস্টার প্রকাশ, থাকছেন না মাহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৩:০

‘অগ্নি ২’ মুক্তির ৭ বছর পর ‘অগ্নি ৩’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান।

অগ্নি সিরিজে এর আগের দুইটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার কে হচ্ছেন অগ্নি? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, এই সিনেমায় মাহিয়া মাহি এবার নেই। এছাড়া আর কোনো কিছুই বলতে চাচ্ছি না এখন।

তিনি আরও বলনে, ‘যে মেয়েটিকে অগ্নি হিসেবে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে হাইলি ট্রেইন্ড (বেশ প্রশিক্ষিত)। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবে।’

প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের