ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিনেমার শুটিংয়ে চুপিসারে কলকাতায় আনুশকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ৮:৫৫

রবিবার (১৬ অক্টোবর) রাতে আচমকা কলকাতা শহরে এসে পৌঁছান বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট যখন অস্ট্রেলিয়ায় ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে, তখন তিলোত্তমায় একা একা কী করছেন বিরাট ঘরণী? হইচই শুরু হতেই জানা গেল জবাব। নিজের আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতেই মায়ানগরী ছেড়ে কলকাতায় অভিনেত্রী। সোমবার (১৭ অক্টোবর) ইডেন গার্ডেন্সে চলছে ‘চাকদা এক্সপ্রস’-এর শুটিং।

মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন কলকাতার মেয়ে ঝুলন গোস্বামী। টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদা এক্সপ্রেস’।

মহিলা ক্রিকেটের ওপর তৈরি সবচেয়ে বড় ছবি হিসাবে ‘চাকদা এক্সপ্রেস’কে তুলে ধরতে চান আনুশকা। লন্ডনে এই সিনেমার বড় অংশের শুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। আনুশকার কথায়, এই ছবি ‘আন্ডারডগ’-এর ঘুরে দাঁড়ানোর গল্প।

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। আপাতত আনুশকার কামব্যাকের অপেক্ষায় তার ভক্তরা। ‘জিরো’র পর বলিউডের পর্দা থেকে পুরোপুরি উধাও এই নায়িকা। চার বছর ধরে নায়িকাকে রুপালি পর্দায় দেখতে মুখিয়ে আছে ভক্তরা। গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে অনুষ্কার জীবন। এখন তিনি শুধু নায়িকা নন, একজন দায়িত্বশীল মাও বটে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের