এবার দিনাজপুর মাতাবে আদনান আদির দুই সিনেমা
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আদি অভিনীত দুটি সিনেমা “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী “এবং “প্রেমিক ছেলে” ব্যপকভাবে সফলতা লাভ করেছে।ইতিমধ্যে সিনেমা দুটির লগ্নিকৃত টাকা উঠে এসেছে।দেশের বিভিন্ন সিনেমা হলে দীর্ঘ সপ্তাহব্যাপী চলার কারণে অন্যান্য সিনেমা হলের মালিকগণও সিনেমা দুটি তাদের হলে প্রচারের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে।তারমধ্যে দিনাজপুর মডার্ন সিনেমা হলে ২১ অক্টোবর থেকে “আমি তোমার রাজা ,তুমি আমার রাণী' এবং ২৮ অক্টোবর থেকে 'প্রেমিক ছেলে' মোট দুই সপ্তাহ প্রচারিত হওয়ার ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে মর্ডান সিনেমা হলের মালিক।এ ব্যাপারে আদনান আদি বলেন ,খুব ভালো লাগছে দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকগণ থেকে সাড়া পাচ্ছি এবং খুব শিগ্রহি দিনাজপুর মডার্ন সিনেমা হলের পাশাপাশি আরো অনেকগুলো জেলায় আমার ছবি মুক্তি পাবে।অন্যান্য সিনেমা হলের নামগুলো পরবর্তীতে জানানো হবে।চলতি মাসের ২১ তারিখে দিনাজপুর মডার্ন সিনেমা হলে চিত্রনায়ক আদনান আদি সহ সিনেমার পুরো টিম মেম্বাররা উপস্থিত থাকবে। সম্প্রতি আদনান আদি তার আদি প্রোডাকশন এর পুরোনো অফিস ঠিকানা পরিবর্তন করে কাকরাইল ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে এ নিয়েছে,এখন থেকেই আদি প্রোডাকশনের প্রযোজনার কাজ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন