ফের বিতর্কের জন্ম দিলেন রণবীর সিং
সম্প্রতি বিবস্ত্র ফটোশুট করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ মামলার এখনো নিষ্পত্তি হয়নি। ফের বিতর্কের জন্ম দিলেন এই নায়ক। মূল ঘটনা হলো, ১৪ অক্টোবর বিলাসবহুল অ্যাস্টন মার্টিন চালিয়ে মুম্বাই এয়ারপোর্টে হাজির হন ‘বাজিরাও মাস্তানি’ তারকা।
বেশ আগে গাড়িটি কেনেন রণবীর, যার বাজারমূল্য প্রায় চার কোটি রুপি। গত বছর এই গাড়ির নতুন রং করান। সবকিছু ঠিকই ছিল। কিন্তু একটি নেটিজেন অভিযোগ তুলেছেন— গাড়িটির বীমার মেয়াদ শেষ হয়ে গেছে।
গৌতম নামে এই নেটিজেন এয়ারপোর্টে তোলা গাড়িটির ছবি টুইটারে পোস্ট করে লিখেন, ‘রণবীরের ৩ কোটি ৯০ লাখ রুপি মূল্যের এই অ্যাস্টন মার্টিনের বীমার মেয়াদ শেষ হয়েছে বহু আগে। মেয়াদোত্তীর্ণ বীমার গাড়ি নিয়েই দিব্বি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন রণবীর।’
প্রমাণ স্বরূপ রণবীরের গাড়ির একটি বিবরণীর স্ক্রিনশট পোস্ট করেছেন গৌতম। তাতে দেখা যায়, রণবীরের ওই গাড়ির বীমার মেয়াদ ২০২০ সালের ২৮ জুন শেষ হয়েছে। মুম্বাই পুলিশের দৃষ্টি আর্কষণ করে গৌতম লিখেন— ‘মুম্বাই পুলিশ দয়া করে কঠোর ব্যবস্থা নিন রণবীর সিংয়ের বিরুদ্ধে।
পোস্টটি দৃষ্টি এড়ায়নি মুম্বাই পুলিশের। তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে গৌতমের পোস্টে মন্তব্য করে সংশ্লিষ্টরা। আশ্বত করে পুলিশ বলেন, ‘বিষয়টি ট্রাফিক বিভাগকে অবগত করা হয়েছে।’ এ অভিযোগ নিয়ে এখনো বক্তব্য দেননি রণবীর। তবে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রণবীর।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার