পরীর এবারের রঙ সাদা
হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। আর তার জন্মদিন ঘিরে থাকে বিশেষ আয়োজন ও চমক। প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করে থাকেন পরী। আর আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনেই জন্মদিনের অনুষ্ঠানে আসেন। এবারও এর ব্যতিক্রম হবে না।
পরীমনির এবারের ড্রেসকোড সাদা। যা জন্মদিনের আগেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানাবেন তিনি। আর এবারের আয়োজনে চমক থাকছে বিগত বছরগুলোর তুলনায় বেশি- এমনটাই জানালেন পরী।
এই চিত্রনায়িকার ভাষ্য, ‘জন্মদিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। কেন শুধু শুধু এ দিনটি মিস করব। জন্মদিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এবারের জন্মদিনটা আমার কাছে বিশেষ। কারণ, এবার আমি আর আমার নানু নয়, সঙ্গে আছে জীবনের গুরুত্বপূর্ণ দুজন- রাজ (স্বামী শরিফুল রাজ) ও রাজ্য (ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য)।’
পরীমনি আরও বলেন, ‘আমরা এখন চারজন হয়েছি। নানু, রাজ, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সবার ভালোবাসা-আশীর্বাদ চাই।’
ড্রেসকোড প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘রঙ বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ নেই। ভালোলাগা থেকে রঙ বেছে নিই। সেই রঙ অনুযায়ী আমন্ত্রিতদের বলি। আমিও সেই রঙের কাপড় পরি। এটা শুধুই ভালো লাগার জায়গা থেকে। এবার সাদা থাকবে। সেই সঙ্গে থাকবে জল রঙের সমন্বয়।’
প্রীতি / প্রীতি
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী
ধারাবাহিকে ফিরছেন মাহি