ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:১০

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। পরোয়ানা তামিলের বিষয়ে আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

গত ৭ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন। সেদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামির প্রতি সমন জারি করেন। আজ সমন জারি বিষয়ে প্রতিবেদন দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একটি মামলার অভিযোগে বলা হয়েছে, মামলার বাদী ২০২১ সালের ৫ ও ৭ জুন তিনটি মোটরসাইকেল ক্রয়ের জন্য আলেশা মার্টে অর্ডার দেন। কিন্তু পরে অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি বাদীকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান কর্পোরেট শাখার আলেশা মার্টের নামে থাকা 4 লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেন। ওই চেক নগদায়নের জন্য গত ২০ জুন বাদীর নিজ নামের ডাচ-বাংলা ব্যাংক ইব্রাহীমপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। এরপর গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিস ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এ মামলা করেন। 

অপর মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৪ জুন বাদী তিনটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার দেন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি তার মালিকানাধীন প্রতিষ্ঠান আলেশা অ্যাগ্রো লিমিটেডের নামে ইসলামী ব্যাংক বনানী শাখার অ্যাকাউন্টের ৩ লাখ ৫২ হাজার টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য গত ২৮ জুলাই বাদীর নিজ নামের ডাচ-বাংলা ব্যাংক ইব্রাহীমপুর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। 

এরপর টাকা পরিশোধে গত ৩ সেপ্টেম্বর আসামিকে লিগ্যাল নোটিস পাঠানো হয়। এতেও ফল না পেয়ে বাদী আদালতে এ মামলা দায়ের করেন।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট