ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শর্ত সাপেক্ষে মুক্তি পাবে মোহনলালের সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১২:১৭

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। তার পরবর্তী সিনেমা ‘মনস্টার’। আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে এটি। এলজিবিটিকিউ কনটেন্টের অভিযোগে পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। অবশেষে উপসাগরীয় ৮টি রাষ্ট্রের মধ্যে বাহরাইনে শর্ত সাপেক্ষে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক বৈশাখ সিনেমাটি পুনঃমূল্যায়নের জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন। সিনেমাটির নির্দিষ্ট ১৩ মিনিট কেটে ফেলার শর্তে মুক্তির অনুমতি দিয়েছে বাহরাইন। ২১ অক্টোবর দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। উপসাগরীয় বাকি রাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন বলে মনে করছেন পরিচালক।

মালায়ালাম ভাষার ক্রাইম-থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প লিখেছেন উদয়কৃষ্ণা। সিনেমাটিতে লাকী সিং চরিত্রে দেখা যাবে মোহনলালকে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রথমবার পাঞ্জাবি কোনো চরিত্রে অভিনয় করলেন তিনি। এতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তেলেগু অভিনেত্রী লক্ষ্মী মঞ্চু। এ সিনেমার মাধ্যমে মালায়ালাম ফিল্ম ইন্ডিাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— লিনা, হানি রোজ, সুদেব নায়ের, সিদ্দিক, কে বি গণেষ কুমার, জনি অ্যান্টোনি, কৈলাশ প্রমুখ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের