ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘের সঙ্গে লড়াই করবেন আল্লু অর্জুন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:৭

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা। প্রথম পার্টের সাফল্যের পর দ্বিতীয়টিতে বড়সড়ো পরিবর্তন এনেছেন পরিচালক সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যেও থাকবে দর্শকদের জন্য চমক। শুধু তাই নয়, সিনেমাটিতে বাঘের সঙ্গে ভয়ংকর লড়াই করবেন আল্লু অর্জুন!

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক সুকুমার ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টে বিশাল অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন। ‘ট্রিপলআর’ সিনেমায় রাজামৌলি যেমনটা করেছিলেন। সিনেমাটিতে বাঘের সঙ্গে এনটিআর জুনিয়রকে লড়াই করতে দেখা যায়। এটি এই সিনেমার প্রধান আকর্ষণীয় দৃশ্য ছিল। একইভাবে সুকুমার ‘পুষ্পা’ সিনেমায় বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ংকর লড়াইয়ের দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন।

আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কা-ব্যাংককের জঙ্গলে অসাধারণ একটি লোকেশন খুঁজছে ‘পুষ্পা টু’ সিনেমার টিম। তবে ব্যাংককের কোনো একটি জঙ্গলে বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ংকর লড়াইয়ের দৃশ্যধারণের কাজটি হবে।

এরই মধ্যে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক। সেট থেকে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এ নির্মাতা। তবে এখনো শুটিংয়ে অংশ নেননি আল্লু অর্জুন। তবে এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। দিল্লিতে অন্নপূর্ণা স্টুডিওতে এ ফটোশুট হয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের