ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিশুদের কিডনির সমস্যা! কারণীয় কি?


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:২১
ডা. এনামুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইয়র্ক হাসপাতাল
ডা. এনামুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইয়র্ক হাসপাতাল

যদিও অপ্রত্যাশিত, তারপরেও বড়দের মতো কিছু অসুখ ছোটদের শরীরে বাসা বাধে। তার মধ্যে আছে শিশুর কিডনি সমস্যা। শিশুর কিডনি সমস্যা দেখা দিয়ে করণীয় কি? কি করে বুঝবেন শিশুর কিডনির সমস্যা আছে? বা কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে? এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন গুলশানের ইয়র্ক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা- ডা. এনামুল হক। 

তিনি জানান- মানুষের শরীরে দু’টি কিডনি রয়েছে। কিডনির কাজ হচ্ছে শরীর থেকে রক্তের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ বের করা এবং শরীরে প্রয়োজনীয় পদার্থ ধরে রাখা। এছাড়াও শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করা, বিভিন্ন হরমোন তৈরি করা ও হরমোন তৈরিতে সাহায্য করা, রক্তের কণিকা তৈরিতে সাহায্য করা, শরীরের হাড় সুস্থ রাখা। 

শিশুদের কিডনির সমস্যার একটি কারণ হতে পারে জন্মগত ক্রটি। কিছু কিছু ক্ষেত্রে বংশগত অসুখের জন্য শিশুর কিডনি ড্যামেজ হতে পারে। সাধারণত ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের কিডনির সমস্যা বেশি হয়। ছোট বয়সে শিশুদের প্রস্রাবে ইনফেকশন হতে পারে। এটিও এক ধরণের কিডনি প্রদাহ। সাধারণত শিশুদের এটি হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এই সমস্যা ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ রুপে নিরাময় করা সম্ভব।

বড়দের কিডনি রোগের কারণ সাধারণত হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ব্যথা-নাশক ওষুধ খাওয়ার অভ্যাস। বড়দের কিডনি রোগের উপসর্গগুলো হচ্ছে- শরীরে পানি জমতে থাকে, শরীর ফুলে যাওয়, ঘন ঘন প্রস্রাব করা, আর ছোটদের কিডনি রোগের উপসর্গ হচ্ছে শারিরীক বৃদ্ধি কম হয়, শিশু খেতে চায় না, খাবারে অরুচি ভাব থাকে, শিশুরা খাবার দেখলে বমি করে, শিশুর শরীর দুর্বল থাকে, শিশুর মধ্যে অবসাদ দেখা দেয়, তারা কিছুই করতে চায় না, কিছু কিছু ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দেয়।  শিশুদের মধ্যে যদি এসব উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। 

 

এমএসএম / এমএসএম

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ