ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্থানীয় বখাটের হাতে মারধরের শিকার ববি শিক্ষার্থী


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২০-১০-২০২২ রাত ৯:০
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেছে বরিশালের স্থানীয় এক বখাটে। অভিযুক্ত ওই বখাটের নাম মহিউদ্দীন। সে বরিশালের শিকদার পাড়ার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের আমতলার পানির ট্যাংকের পাশে ঘটনাটি ঘটে।
 
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাড়িয়েছিলো। হঠাৎ করে বখাটে সিগারেট খেতে আসলে পাশে থাকা শিক্ষার্থীকে বিনা কারণে বেধড়ক মারধর করে। এমনকি গালাগালি দিতে থাকে। আমি বাঁধা দিলে আমার উপরও চড়াও হয়। তিনি জানান,আমাদের এলাকায় সে এমনিতেই বখাটে হিসেবে পরিচিত। কাউকে ঠিকমতো ব্যবসাও করতে দেয় না। তার নামে এলাকার সাধারণ মানুষেরও অনেক অভিযোগ রয়েছে। এমনকি তার নামে মামলাও আছে।
 
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিশোর বাড়ৈ বলেন, আমরা দুজন চা খেতে খেতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১১টার বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করে বিনা কারণে ওই বখাটে আমাদের উপর চড়াও হয় এবং আমার বন্ধুকে বেধড়ক মারতে মারতে গালাগালি করতে থাকে। দেখে মনে হয়েছে ওই ছেলে নেশাগ্রস্ত ছিল। আমরা এই ঘটনার উপর্যুক্ত বিচার চাই।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম  বলেন, আমি ঘটনাটি শোনার পর পরই সেখানে উপস্থিত হই। পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে কথা বলি যাতে দোষীকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা যায়।
 
বরিশালের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম  বলেন, আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি ও স্থানীয়দের কাছ থেকে জেনেছি।আমাদের অনেকগুলো টিম বাহিরে আছে, দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?