সুদানে ভয়াবহ সংঘর্ষে নিহত ১৫০
উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষদের এই রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ৮৬ জন।
বুধবার ও বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এই সহিংসতা ও রক্তপাতের ঘটনা ছিল সাম্প্রতিক সময়ে সুদানে ঘটা সবচেয়ে ভয়াবহ। এর প্রতিবাদে বৃহস্পতিবার ব্লু নীল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নামে বহু মানুষ। এসময় তারা এ ধরনের লড়াই-সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।
সুদানের ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গত বুধবার ও বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।” সূত্র: আল জাজিরা, আফ্রিকা নিউজ, আনাদোলু এজেন্সি
প্রীতি / প্রীতি
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান