ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আর্মি ফার্মা লিমিটেডের উদ্বোধন করলেন সেনাপ্রধান


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ৪:৩৫

মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আর্মি ফার্মা লিমিটেড। বৃহস্পতিবার (২৭ মে) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেডের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণের কাজ চলছে জয়দেবপুরের শিমুলতলীতে। শত বিঘা জমির ওপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, অয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদনের সুবিধা থাকবে।

এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সংযুক্ত করা হয়েছে। বিভিন্নক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সেনাপ্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করেন। প্রকল্প উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসারের মতো অসুখে সবাই ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ওষুধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং সবার জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।


উল্লেখ্য, করোনাকালে ওষুধ প্রশাসনের অনুমোদনক্রমে জার্মনিল ব্র্যান্ডের হেলথ এন্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ডওয়াশ ও এন্টিসেপটিক সলিউশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন ও বিপণন করেছে আর্মি ফার্মা।

জামান / জামান

মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার

মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল