প্রেমিকের হাত ধরে পার্টিতে অনন্যা!
খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
ফের অনন্যার নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আদিত্যকে ‘হট’ বলে মন্তব্য করেন অনন্যা। এবার সেই আদিত্যর হাত ধরে পার্টিতে হাজির হলেন এই নায়িকা। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে এ জুটিকে একসঙ্গে দেখা যায়। যার কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে জোর আলোচনা।
প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের শেরওয়ানি পরেছেন আদিত্য। তার সঙ্গে রং মিলিয়ে সাদা-কালো রঙের থ্রি পিস পরেছেন অনন্যা পাণ্ডে। এমনকী একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেন তারা। এমন সাজে দুজনকে দেখে নেটিজেনরা বলছেন— ‘যুগ যুগ জিও’।
ক্যারিয়ার ছোট হলেও অনন্যার প্রেমের তালিকা বেশ লম্বা। করন জোহর তার শোয়ে ইশান-কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্কের বিষয় তুলেছিলেন। আর সেখানে অনন্যা জানিয়েছিলেন, অতীতে পড়ে থাকতে চান না তিনি। আর আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ উঠতেই এ অভিনেত্রী বলেছিলেন, ‘ওকে আমার হট লাগে।’ শহিদের ভাই ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন অনন্যা। শহিদের স্ত্রী মীরা অনন্যার খুব প্রশংসাও করেছিলেন। তাদের পারিবারিক অনুষ্ঠানেও সেইসময় যোগ দিতেন অনন্যা।
এদিকে ‘আশিকি টু’ সিনেমায় কাজ করার পর শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য রায় কাপুর। এরপর হেমা-কন্যা অহনা দেওলের সঙ্গেও নাম জড়ায় তার। তবে সুপার মডেল হিসেবে পরিচিত ডিভা ধাওয়ানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বেশি আলোচনায় ছিল।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার