রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন ইমরান খান
রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির নির্বাচন কমিশন এ ইঙ্গিত দিয়েছে। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিদেশি নেতাদের কাছ থেকে প্রাপ্ত উপহার সম্পর্কে কর্মকর্তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন তিনি।
১০ এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর আগেই তার বিরুদ্ধে বিদেশি উপহার নিয়ে মিথ্য তথ্য সরবরাহের অভিযোগ উঠেছিল। পাকিস্তানের আদালতগুলো প্রায়শই আইন প্রণেতাদের দীর্ঘস্থায়ী কার্যধারায় বেঁধে রাখার জন্য ব্যবহৃত হয়।
অধিকার গোষ্ঠীগুলোর মতে, রাজনৈতিক বিরোধিদের দমন করার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করে থাকে সরকার। কিন্তু এই ক্ষেত্রে কমিশনের জড়িত থাকার কারণে আইন প্রণেতাদের তাদের সব সম্পদের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
খানের প্রতিনিধিত্বকারী ব্যারিস্টার সৈয়দ আলী জাফর বলেছেন, ‘আমাদের মতে পাকিস্তানের নির্বাচন কমিশন কোনো আদালত নয়, তাই তারা কাউকে অযোগ্য ঘোষণা করতে পারে না।’
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বিদেশ ভ্রমণের সময় কোটি ডলার মূল্যের বিপুল উপহার পেয়েছিলেন। এর মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, গহনা, ডিজাইনার হ্যান্ডব্যাগ ও পারফিউম। ইমরান খান কিছু উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বা সেগুলি বিক্রি করে মুনাফা কামিয়েছেন।
ওই সময় ইমরান খান জানিয়েছিলেন, তিনি জাতীয় নিরাপত্তার ভিত্তিতে কিছু উপহারের তথ্য প্রকাশ করেননি। তবে তিনি ১০ লাখ ডলার মূল্যের আইটেম কেনার কথা স্বীকার করেছেন। পরে সেগুলো দ্বিগুণেরও বেশি দামে তিনি বিক্রি করেছেন।
প্রীতি / প্রীতি
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান