ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১০:৪৯

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার (২২ অক্টোবর) সকালের দিকে মধ্যপ্রদেশের রেওয়ার সুহাগী পাহাড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি সুহাগীর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অতিমাত্রায় গুরুতর আহতদের স্থানীয় রেওয়া সঞ্জয় গান্ধী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাসটি তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে উত্তর প্রদেশের গোরখপুরে যাচ্ছিল।

এদিকে, রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে থাকা যাত্রীরা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁরা দীপাবলি উদ্‌যাপন করতে বাড়ির দিকে যাচ্ছিলেন।

ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এ মাসের শুরুর দিকে গত ৫ অক্টোবর উত্তরাখন্ডে একটি বিয়ের যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় পুলিশ ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিল। এ ছাড়া ৮ অক্টোবর মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন। কর্মকর্তারা বলেছেন, মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়।

জামান / জামান

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া