ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু আক্রান্ত সালমান খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:১১

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান! অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে, ওইসব প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। 

শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে কি ভাইজানের অসুস্থতার জন্যই এমন ঘটেছে? আসলে তা নয়। শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।

প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সালমান খানের। ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা এতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কি না, তা আজ শনিবার পর্যন্তও স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শুটিং।”

তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক।

এই মুহূর্তে সালমানকে দর্শক দেখছেন বিগ বস-এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুঁসছে বলিপাড়া। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-সালমান খান। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি নিউজ, টাইমস অব ইন্ডিয়া

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের