ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খেরসনের ৮৮ শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:২৬

রুশ বাহিনী কর্তৃক দখলকৃত খেরসন অঞ্চলের ৮৮টি শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন।ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ শহর দখলমুক্ত হয়েছে। 

এর আগে খেরসন দখল করার পর রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে রুশ সেনারা খেরসন থেকে পিছু হটে গেছে।

এদিকে রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি সেতুতে ইউক্রেনের রাত্রিকালীন বোমা হামলায় যে চার ব্যক্তি নিহত হয়েছে তাদের মধ্যে দু’জন রুশ সাংবাদিক রয়েছেন।

রুশ কর্মকর্তারা দাবি করছেন, ডেনিপার নদীর উপর অবস্থিত সেতুটি দিয় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল; কিন্তু ইউক্রেনের হামলায় সেতুটি বিধ্বস্ত হওয়ায় সে কাজ স্থগিত হয়ে গেছে। ইউক্রেন ওই সেতুতে হামলার সময় বেসামরিক নাগরিকদের টার্গেট করেছে বলে মস্কো যে অভিযোগ করেছে কিয়েভ তা নাকচ করে দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ফ্রান্স২৪

প্রীতি / প্রীতি

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া