পাঁচ বছরে এনকাউন্টারে নিহত ১৬৬, আহত ৪৪৫৩
গত পাঁচ বছরের ভারতের উত্তর প্রদেশে পুলিশের এনকাউন্টারে ১৬৬ জন ‘কুখ্যাত অপরাধী’ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪৫৩ জন ‘অপরাধী’। শুক্রবার লখনউতে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে এক কর্মসূচি চলাকালীন এই তথ্য তুলে ধরেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী যোগীর অভিমত, রাজ্য থেকে ‘অপরাধ ও অপরাধীদের’ বিরুদ্ধে ‘শূন্য নীতি’ নিয়েছে তার সরকার। যাতে কোনো অপরাধী রাজ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে না পারে।
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সাহসী পুলিশ কর্মীদের ভূমিকারও প্রশংসা করেন। সেই সাথে ২০১৯ সালে লোকসভা নির্বাচন, ২০২২ সালে বিধানসভা নির্বাচন এবং বছরের গোড়ার দিকে কুম্ভ মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
একটি পরিসংখ্যান দিয়ে যোগী বলেন, ২০১৭ সালের ২০ মার্চ থেকে ২০২২ সালের ১৩ অক্টোবর পর্যন্ত মোট ১৬৬ জন অপরাধী পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। ৪৪৫৩ যান দুর্বৃত্ত আহত হয়েছেন। ওই সংঘর্ষে ১৩ জন পুলিশকর্মী শহীদ হয়েছেন, ১৩৬২ পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্যাংস্টার আইনের আওতায় ৫৮ হাজার ৬৪৮ অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে শহীদ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের কল্যাণে, তাদের প্রয়োজনে সরকার সবসময় পাশে আছে, থাকবে’।
প্রীতি / প্রীতি
তেহরানে আসিম মুনির
ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়
আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড
হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি
খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা
মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের
ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক
সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান