ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শপথ নিলেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৫:৪৪

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জর্জিয়া মেলোনি। শনিবার তিনি শপথ নেন বলে জানিয়েছে রয়টার্স। মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসবার বদৌলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেলো ইতালি।

গত মাসের জাতীয় নির্বাচনে জয় পান জাতীয়তাবাদী দল ব্রাদার্সের প্রধান মিসেস মেলোনি। ভোটে তার দলের সঙ্গে জোট বেঁধেছিল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া এবং মাত্তেও সালভিনির দল লীগ।

চলতি শতাব্দিতে ইতালির ১২তম সরকার হচ্ছে মেলোনির নেতৃত্বাধীন জোট। নতুন সরকারকে বেশ কয়েকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষত বৈশ্বিক মন্দা, ক্রমবর্ধমান জ্বালানি বিল এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপীয় জোট গঠন। ইউক্রেন ইস্যুতে ইতোমধ্যে জোটের মধ্যে দু’রকম সুর শোনা গেছে। গত সপ্তাহে মেলোনি ইউক্রেনের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেও জোটের আরেক নেতা বারলুসকোনি রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। এছাড়া বারলুসকোনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চিঠি ও উপহার বিনিময়ের কথা জানিয়েছেন।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি