ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইরানি নারীদের পাশে দাঁড়াতে জোরাল আহ্বান মালালার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:১০

ইরানে নারীদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরাল আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী ও শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার নিজের ইনস্ট্রাগ্রামে এ আহ্বান জানান তিনি। খবর ডন অনলাইনের

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে রাজপথে বিক্ষোভ করে আসছেন নারীরা। আন্দোলন প্রতিহতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। 

পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে হাজারো মানুষকে। এ নিয়ে মালালা তার বার্তায় ইরানি নারীদের সাহসিকতায় দেশটিতে পরিবর্তন আনার জন্য প্রশংসা করেন। স্বাধীনতা এবং নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আসা ইরানি মেয়ে ও তরুণীদের উদ্দেশে বলেন, আপনারা সাহসী ভূমিকা রেখে বিশ্বকে বদলে দিচ্ছেন।

ইনস্ট্রাগ্রামে মালালা অনুরোধ করেন, ইরানের নারীদের প্রতি সমর্থন দেখান। এ আন্দোলন বাঁচিয়ে রাখুন, তাদের গল্পগুলো শেয়ার করুন। উল্লেখ্য, কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ের গ্রেফতার করা হয় কুর্দিস্তানের নারী মাশা আমিনিকে (২২)। পুলিশের হেফাজতে অসুস্থের পর গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের কঠোর পোশাকবিধি ও নারীদের চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ অব্যাহত হয়েছে।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি