ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:৫৭

আসন্ন আরব সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চিকিৎসকের সুপারিশ মেনে এই সম্মেলন থেকে দূরে থাকছেন তিনি।শনিবার (২২ অক্টোবর) রাতে আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রোববার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আরব সম্মেলন আলজেরিয়ায় অনুষ্ঠিত হবে এবং তা আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আর তাই মোহাম্মদ বিন সালমানের সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি স্বাগতিক দেশ হিসেবে নিশ্চিত করে আলজেরিয়া।

রয়টার্স বলছে, আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় শনিবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে ফোন কলে কথা বলার সময় ‘আরব সম্মেলনে যোগ না দেওয়ার জন্য নিজের দুঃখ প্রকাশ করেছেন’ সৌদি আরবের প্রকৃত শাসক প্রিন্স মোহাম্মদ।

পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে ওই বিবৃতিতে ক্রাউন প্রিন্সের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।

আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব শীর্ষ সম্মেলন অনুীষ্ঠত হবে। এতে আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। 

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি