ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীনকে সারাবিশ্বের দরকার : শি জিনপিং


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:৫৯

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনকে সারাবিশ্বের দরকার। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর জিনপিং এ কথা বলেন। রোববার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে বিশ্বের চীনকে প্রয়োজন মন্তব্য করে জিনপিং বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এএফপি বলছে, এক সপ্তাহ ধরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির অধিবেশন চলে এবং রোববার সেখানে রুদ্ধদ্বার ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য দেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয় শি জিনপিংকে। চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের যাত্রা এখন নিশ্চিত। তবে সেটি আগামী মার্চ মাসে চীনা সরকারের বার্ষিক আইনসভা অধিবেশনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এক দশক আগে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শি জিনপিং। এরপর থেকে আধুনিক চীনা শাসকদের মধ্যে মাও সেতুংয়ের পর শি জিনপিংই ক্ষমতার এতোটা কেন্দ্রে এসেছেন।

সংবাদমাধ্যম বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে চীনা সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সংবিধানে দুই প্রতিষ্ঠান ও দুই সুরক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে। শি জিনপিংয়ের পদকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের নীতির মধ্যে তার রাজনৈতিক চিন্তাধারা যুক্ত করার কথা বলা হয়েছে। সমাজতন্ত্রকে সময়োপযোগী করা এবং চীনের সংস্কৃতিকে আরও উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করার কথাও বলা হয়েছে কমিউনিস্ট পার্টির অধিবেশনে।

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে সেই নিয়ম বাতিল করা হয়। আর এতেই ৬৯ বছর বয়সী শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে।

জামান / জামান

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি