সিঙ্গারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২২) এবং তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৭৫ শতাংশ কমেছে।
রোববার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৯৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৪.৫১ টাকা বা ৭৫ শতাংশ কমেছে।
এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১.২৮ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৫৩ টাকায়।
প্রীতি / প্রীতি
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা