চার মাসেই ‘সাধ’ খেলেন মাহি
বাঙালিদের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান ‘সাধ’ খাওয়া। সন্তানধারণের সাত মাসের মাথায় হবু মায়ের জন্য বিশেষ এই আয়োজনের রীতি রয়েছে। এ অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নারীর আকাঙ্ক্ষা অনুযায়ী খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়েও তার কোল পূর্ণ করা হয়। অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসেই সাধের আয়োজন করা হয়েছিলো চিত্রনায়িকা মাহিয়া মাহির।
গত শনিবার (২২ অক্টোবর) রাতে সাধের আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাহি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনও টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’ নায়িকার সেই পোস্টে শোবিজ তারকাদের পাশাপাশি নেটিজেনরা হবু মায়ের সুস্থতা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।
বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। গত ১২ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এদিকে এই অবস্থায়ও শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি। গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামের একটি সিনেমার গানের শুটিং করেন নায়িকা। যদিও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারের পরিবর্তে সাভারে গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আগামী মাসের প্রথম দিকে আরেকটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার