ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রাক্তন প্রেমিককে নিয়ে পার্টিতে সুস্মিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৩:২৩

প্রাক্তন প্রেমিক রহমান শলকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েক দিন আগে একসঙ্গে এ পার্টিতে হাজির হন সুস্মিতা-রহমান। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চিকিৎসক হৃষিকেশ পাই এবং রিশমা পাইয়ের মেয়ে অন্বেষার বৌভাত অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা-রহমান। এসময় সুস্মিতার সঙ্গে ছিলেন তার দুই মেয়ে আলিশা এবং রিনি। তারপর থেকে সুস্মিতা-রহমানকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বিয়ে বাড়িতে প্রেমিকের সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন সুস্মিতা। তার ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়—সুস্মিতা, রহমান, আলিশা, রিনির পরনে কালো রঙের পোশাক। সুস্মিতার পরনে কালো রঙের লং ড্রেস, প্রিন্টেড পোশাকে দেখা মিলেছে রিনির আর আলিশা পরেছেন ক্যাজুয়াল ড্রেস। রহমানকে দেখা গিয়েছে কালো রঙের সেমি-ফর্মালে।

প্রবীণ অভিনেত্রী পুনম ধিলোন তার ছেলেমেয়ে আনমোল এবং পালোমা ধিলোনকে সঙ্গে নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন। অভিনেত্রী পদ্মিনী কোলাপুরিও এদিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। একটি গ্রুপ ছবির জন্য পুনমের সঙ্গে পোজ দেন সুস্মিতা।

রহমান শলের চেয়ে ১৫ বছরের বড় সুস্মিতা সেন। বয়সের ব্যবধান অনেক হলেও দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তারা। গত বছরের শেষের দিকে ভেঙে যায় এ জুটির সম্পর্ক। তারপর আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদীর সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। এ সম্পর্কের কথা স্বীকারও করেন এই অভিনেত্রী। গত ১৪ জুলাই মাসে ললিত কুমার মোদী এক টুইটে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মালদ্বীপে দুজনের ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। যদিও এ সম্পর্ক ভেঙে গেছে বলেও শোনা যাচ্ছে।

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে মাঝে মধ্যে দেখা যাচ্ছে সুস্মিতাকে। গত ৮ আগস্ট ছিল সুস্মতার মায়ের জন্মদিন। এ উপলক্ষে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়। সেখানেও হাজির হয়েছিলেন রহমান শল। তারপর আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে রহমান শলকে সঙ্গে নিয়ে হাজির হন সুস্মিতা। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের