ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মাঝরাতে স্কুটিতে চেপে অঙ্কুশ-ঐন্দ্রিলার রোমান্স


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৪:১৮

মাঝরাতে বর্ধমানের ফাঁকা রাস্তায় রোমান্টিক স্কুটি রাইডে দেখা গেল টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। টলিউডের অন্যতম চর্চিত প্রেমিক যুগল তাঁরা। হেলমেটে মুখ ঢাকা অঙ্কুশের, আর পেছনের সিটে মাস্কে মুখ ঢেকে বসে রয়েছেন ঐন্দ্রিলা। ফাঁকা রাস্তায় হু হু করে এগিয়ে যাচ্ছে স্কুটি। দুজনকে দেখে প্রথমে কেউই বুঝতে পারেননি এরা কারা। তবে মাস্ক সরাতেই বোঝা গেল আসল কাহিনি।

নায়ক অঙ্কুশ বর্ধমানের ছেলে। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। আজ তিনি জনপ্রিয় একজন অভিনেতা।  কিন্তু বর্ধমান শহরটা বড্ড ভালোবাসার জায়গা তাঁর। তাই হবু স্ত্রীকে নিয়ে নিজের শহরটা ভালো করে ঘুরিয়ে দেখালেন এই টলি তারকা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অঙ্কুশ। লিখেছেন, ‘রাতের বর্ধমানে ঘুরে বেড়ানো। ’ঐন্দ্রিলার মাথায় হেলমেট কেন নেই, সেই প্রশ্ন তুলেও অনেকেই কটাক্ষ করেছেন তারকা জুটিকে।

প্রসঙ্গত, পূজার আগেই রোম থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন দুজনে। মাস কয়েক আগে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন অঙ্কুশ। ঈদে মুক্তি পাবে তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’। পাশাপাশি নিজের পরবর্তী প্রোজেক্টের ঘোষণাও সেরে ফেলেছেন অঙ্কুশ। সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘বেঙ্গল পুলিশ’ সিনেমার কাস্টিং এখন ঘোষণা করেননি অঙ্কুশ, তবে সেখানেও থাকবে বড় চমক, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের