ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সরে দাঁড়ালেন জনসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারেন সুনাক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১১:৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই সিদ্ধান্তের ফলে ঋসি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। খবর বিবিসির।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর মাত্র ৫৯ জন এমপির সমর্থন ছিল, যা প্রযোজনীয় ১০০ জনের থেকে কম।

এদিকে, সুনাক ১৫০ জনের বেশি এমপির সমর্থন পেয়েছেন, যা পেনি মর্ডান্টের ২৫ জনের চেয়ে অনেক বেশি। ফলে ঋসি সুনাক স্বয়ংক্রিয়ভাবে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন।

বরিস জনসন এক বিবৃতিতে বলেছেন, ১০২টি মনোনয়নের খুব উচ্চ বাধা দূর করেছেন। কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এটি এখন সঠিক সময় নয়।

যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায়। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো ঋষি সুনাকের জন্য।

এছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেসের শিরোনামে বলা হয়েছে, বসির সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক।

এর আগে ক্যারিবীয় অঞ্চল থেকে অবকাশযাপন শেষে লন্ডনে ফেরেন বরিস জনসন। লন্ডনে ফেরার কিছুক্ষণ পরেই দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন । সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গেও বৈঠক করেন বরিস।

এদিকে, কনজাভেটিভ পার্টির নতুন নিয়মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ এমপির সমর্থন প্রয়োজন হয়। যারা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অংশ নিতে ইচ্ছুক, তাদের সোমবারের (২৪ অক্টোবর) মধ্যে এ সমর্থন নিশ্চিত করতে হবে।

জামান / জামান

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি