নিজের ৩ বিয়ে নিয়ে মন্তব্য করে বিপাকে পবন কল্যাণ
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা পার্টির (জেএসপি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন এই অভিনেতা। বর্তমানে তৃতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছেন ‘গব্বর সিং’খ্যাত এই নায়ক।
কিছুদিন আগে বিরোধী দলের নেতা পবন কল্যাণের তিন বিয়ে নিয়ে কটাক্ষা করে বক্তব্য দেন। গত ১৮ অক্টোবর বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন পবন। এসময় পবন কল্যাণ বলেছিলেন—‘আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলাম। আইন অনুযায়ী প্রথম স্ত্রীকে ৫ কোটি রুপি খোরপোশ দিয়েছি। দ্বিতীয় স্ত্রীকে আইনত ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করেছি। দ্বিতীয় স্ত্রীকেও আইনত সম্পত্তি দিয়ে দিয়েছি।’
পবন কল্যাণের এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি অন্ধ্রপ্রদেশের মহিলা কমিশন। বরং পবনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কমিশনের চেয়ারপার্সন ভাসিরেড্ডি পদ্মা। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন—‘পুরুষেরা যদি কোটি, লাখ, হাজার রুপি খোরপোশ দিয়ে স্ত্রীকে ডিভোর্স দেয়, তাহলে কোন নারী নিরাপদ থাকবে?’
‘পবন কল্যাণ একজন জনপ্রিয় নায়ক ও একটি রাজনৈতিক দলের প্রধান। তার বক্তব্য সমাজে ও তার ভক্তদের মাঝে প্রভাব ফেলে তা কি তিনি উপলদ্ধি করতে পারেননি?’ বলেন ভাসিরেড্ডি পদ্মা। পবন কল্যাণের এমন বক্তব্যে হতবাক হয়েছেন নারীরা। এজন্য তাকে এই বক্তব্য প্রত্যাহার করে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে বলে আইনি নোটিশে জানানো হয়েছে।
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার