ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টিসিবির মাধ্যমে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১২:৮

রাজধানীতে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকার। বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সাশ্রয়ী মূল্যে এ চিনি বিক্রি করবে। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি ক‌রে চিনি কিনতে পারবেন।

গত কয়েকদিন ধরে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে চিনির বাজার। সংকটের কথা ব‌লে সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা। অ‌নেক এলাকায় প্যাকেটজাত চিনি পাওয়াই যাচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বল‌ছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে। সংকট হওয়ার কো‌নো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাং‌কের পাঠা‌নো ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে।

অন্যদিকে চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে অনিয়ম পাওয়ায় জরিমানাও করা হচ্ছে। 

জামান / জামান

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি