ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিপাইনে অবতরণের সময় রানওয়ের বাইরে প্লেন, প্রাণে বাঁচলেন যাত্রীরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১২:১২

অবতরণ করার সময় কোরিয়ার একটি প্লেন রানওয়ের বাইরে চলে গেছে। খারাপ আবহাওয়ার কারণে ফিলিপাইনে এই দুর্ঘটনা ঘটে। এসময় প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ছিল। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক পতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপে রাতে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপাইন ও এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই৬৩১- এর ১১ জন ক্রু সদস্য ও ১৬২জন যাত্রী ক্ষতিগ্রস্ত বিমান থেকে বাঁচতে জরুরি স্লাইড ব্যবহার করেন। ফিলিপাইনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীরা নিরাপদে রয়েছে।

প্লেনটি সোমবার ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শেষ মাথায় ঘাসের মধ্যে আটকে থাকে। পরে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এপির এক প্রতিবেদনে বলা হয়, বিমানের সামনের দিকের নীচের অংশটি দুমরেমুচরে গেছে। পাশাপাশি এর সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কোরিয়ান এয়ার লাইনস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে আসা প্লেনটি ফিলিপাইনে রানওয়ের বাইরে চলে যাওয়ার আগে দুইবার অবতরণের চেষ্টা করে।

জামান / জামান

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি