ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এবার কাঞ্চনের ঘরের দায়িত্ব নিলেন শ্রীময়ী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১২:৫২

‘কৃষ্ণকলি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক—গত বছর এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়।

এ নিয়ে জলঘোলা কম হয়নি, এমনকি বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কাঞ্চন। সময়ের সঙ্গে বিষয়টি কিছুটা আড়ালে চলে যায়। কিন্তু কয়েক মাস আগে খবরের শিরোনাম হন শ্রীময়ী-কাঞ্চন। তা-ও আবার বিয়ের খবরে। যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শ্রীময়ী।

কয়েক মাসের ব্যবধানে ফের খবরে উঠে এলেন শ্রীময়ী-কাঞ্চন। কারণ বহু বছর পর কাঞ্চন মল্লিকের বাড়িতে কালি পূজার আয়োজন করা হচ্ছে। আর এ পূজার পুরো দায়িত্ব কথিত বান্ধবী শ্রীময়ীকে দিয়েছেন বিধায়ক কাঞ্চন। আর এ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন শ্রীময়ী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রীময়ী বলেন, ‘প্রতিবেশীরা সবাই আছেন। কাঞ্চনদার মাসিরা আসবেন। আমি আমার ভাগটা আগেই বুঝে নিয়েছি। বলেছি মায়ের সামনে আলপনা দেওয়া, সাজানোটা আমি করব। ওই বাড়িতে তো কালীঘাটের মায়ের প্রতিষ্ঠিত মূর্তি।’ শুধু তাই নয়, কাঞ্চনকে না জানিয়ে শ্রীময়ী তার কিছু বন্ধুকেও কাঞ্চনের বাড়িতে দাওয়াত করেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে কাঞ্চনের বাড়িতে চলে যাবেন শ্রীময়ী। পূজার কাজে হাত লাগাতে হবে; তাই যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ এই দিনে কীভাবে সাজবেন? এ প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেন, ‘চেনা বামুনের কি পৈতে লাগে? এখনো ঠিকই করে উঠতে পারিনি কীভাবে সাজব।’

কাঞ্চন মল্লিককে বড় ভাই, বন্ধু, শিক্ষক এবং পথপ্রদর্শকের চোখে দেখেন বলে গতবছর স্পষ্টভাবে সংবাদমাধ্যমকে জানান শ্রীময়ী। কিন্তু তার এই বক্তব্য নিয়ে সন্দেহ রয়েছে নেটিজেনদের। তাদের ভাষায়—‘বাড়ির পূজার দায়িত্ব অন্য বাড়ির কেউ নিতে পারে না! সাধারণত পরিবারের সদস্যরা এসব কাজ করে থাকেন। শ্রীময়ীর এসব কাজ প্রমাণ করছে, কাঞ্চনের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।’ 

 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের