ডিএসইতে কারিগরি ত্রুটি, লেনদেন বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে ডিএসইতে বন্ধ রয়েছে লেনদেন। ওই সময়ের পর থেকে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলা ১২টার দিকে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ট্রেডিংয়ে কখন সমস্যা হয়েছে আমি জানি না। এ বিষয়ে তো এখনও আমাকে কেউ কিছু বলেনি। আমি একটু খোঁজ নিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন কর্মকর্তা বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে লেনদেন বন্ধ রয়েছে। তবে এখনো সমস্যা চিহ্নিত করতে পারিনি। দ্রুত লেনদেনে ফেরার জন্য আইটি টিম কাজ করছে।
এদিকে লেনদেন বন্ধের বিষয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলেন, হঠাৎ করেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় উভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।
প্রীতি / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে