ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অভিষেককে ‘মাথামোটা-বেকার’ বলে কটাক্ষ, জবাবে যা বললেন ছোট বচ্চন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১:৫১

অমিতাভ বচ্চনের পুত্র হয়েও নাম করতে পারেননি অভিযোগে পদে পদে খোঁটা খেতে হয় অভিষেক বচ্চনকে। এবার শুনতে হল তিনি মাথামোটা, বেকার। সরাসরি না হলেও পরোক্ষভাবে, ফের কটাক্ষের শিকার হলেন তিনি। তবে বরাবরই সোজাসাপ্টা কথা বলেন জুনিয়র বচ্চন। এবারেও পাল্টা জবাব দিলেন সেই ব্যক্তিকে। টুইটের পর টুইট, বিতর্ক জমল নেটমাধ্যমে।

কী ঘটেছিল? দেখা যায়, এক ঘটনার প্রতিক্রিয়ায় অভিষেক বিস্ময় প্রকাশ করেছিলেন, “মানুষ এখনও খবরের কাগজ পড়েন?” তার নীচে একজন হাসির প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেন, “বিচক্ষণ মানুষরা পড়েন বইকি। আপনার মতো বেকার লোকে অবশ্য পড়ে না।” 

এতেই নিজের বিচক্ষণতার প্রমাণ দেন অভিষেক। সেই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে পাল্টা জবাবে লেখেন, “ওহ! তা-ই বলুন। আমায় আলোকপাত করার জন্য ধন্যবাদ। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে বেকারত্বের কোনও সম্পর্ক নেই। আমি নিশ্চিত যে আপনি রোজগার করেন। সেই সঙ্গে আপনার মন্তব্য দেখে আমি এ-ও বুঝতে পারছি, বুদ্ধির অভাব রয়েছে।”

অভিনেতার এই জবাবে মোহিত হয়ে যান অনুরাগীরা। কেউ বললেন, “দারুণ জবাব!”

অনেকেই অভিষেকের পক্ষ নিয়ে বলেন, “দয়া করে এ ধরনের বিরূপ মন্তব্যে কান দেবেন না। ওরা মানুষের আনন্দ ছিনিয়ে নিতে চায়। কাউকে ছোট করে সুখ পায়। আপনি ঠিক পথে চলেছেন। মাথা উঁচু করে থাকুন এভাবেই। আমাদের শুভেচ্ছা সব সময় থাকবে।”

তবে এই প্রথম প্রতিবাদ করলেন না অভিষেক, কিছু দিন আগেই ‘কেস তো বানতা হ্যায়’-এর সেট ছেড়ে রেগে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে গিয়েছিলেন অভিষেক। বাবাকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি তিনি।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের