নিজের আঁকা ছবি উপহার পেয়ে আপ্লুত শ্রীলেখা
গিয়েছিলেন পূজা উদ্বোধন করতে, পেয়ে গেলেন পছন্দের উপহার। এক ভক্ত শ্রীলেখার ছবি এঁকে ফ্রেমে বেঁধে তুলে দিলেন। বিষয়টি ফেসবুক হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এক তরুণ একটি চিত্রকর্ম নিয়ে আসেন। সেটা দেখে রীতিমতো বিস্মিত শ্রীলেখা, এ যে তারই প্রতিলিপি। চিত্রকর্ম যখন তরুণের হাত দিয়ে নিচ্ছিলেন তখন চোখের ইশারায়, যে ভাষায় কথা বললেন তা বেশ আকর্ষণীয়। চোখের ইশারায় বুঝিয়ে দিলেন আঁকিয়ে বা উপহারদাতা কে।
কয়েকটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ধূপগুড়ি কালি পূজা উদ্বোধনে একটু সাজুগুজু করে একটু, ওই আর কি।
এদিকে, শিক্ষক নিয়োগ (টেট) ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। টেট ও এসএসসির বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে ও শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে পুষে রাখা ক্ষোভ রাজপথে নেমেছেন হাজারো মানুষ।
তবে বৃহস্পতিবার সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভরত অবস্থায় আন্দোলনকারীদের ওপর মাঝরাতে পুলিশি অত্যাচার পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। যদিও শ্রীলেখা মিত্র শুরু থেকেই এই আন্দোলনে নিজের সমর্থন জানিয়ে এসেছেন এবং রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসেছেন।
তবে গত শনিবার নিজেই রাজপথে নেমে এলেন অভিনেত্রী। যোগ দিলেন মিছিলে। ধরলেন মাইক, আওয়াজ তুললেন অন্যায়ের বিরুদ্ধে।
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন