ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন করতে পারবেন ইমরান খান : প্রধান বিচারপতি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:১০

রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় ইমরান খানকে আইনসভা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তবে দেশটির প্রধান বিচারপতি সোমবার এক পর্যবেক্ষণে বলেছেন, ভবিষ্যতে নির্বাচন করা থেকে ইমরান খান বাধাপ্রাপ্ত হবেন না। তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি আরও বলেছেন, ইমরান খান আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় কুররম-১ আসনের উপ নির্বাচন করতে কোনো  সমস্যার সম্মুখীন হবেন না। ডনের খবর অনুসারে, নির্বাচন কমিশনের রায় বাতিল করতে ইমরান  উচ্চ আদালতে রিট করেছেন। তার রিটের শুনানির পর্যবেক্ষণে পাকিস্তানের প্রধান বিচারপতি এই পর্যবেক্ষণ দেন।

সোমবার শুনানির শুরুতে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর রেজিস্ট্রার থেকে প্রশাসনিক আপত্তি থাকা সত্ত্বেও আদালতের প্রতি শুনানি শুরু করার অনুরোধ জানান। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, তাড়াহুড়া কিসের? তখন ইমরান খানের আইনজীবী বলেন, ‘আগামী সপ্তাহে কুররমে উপ-নির্বাচন। কিন্তু তার মক্কেলকে নির্বাচনে অযোগ্য করা হয়েছে।’ তখন পাকিস্তানের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ দেন, নির্বাচন করতে ইমরান খানের বাধা নেই।

উল্লেখ্য, পাকিস্তানের  নির্বাচন কমিশন (ইসিপি) রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পার্লামেন্ট সদস্যপদ খারিজ এবং তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে । চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। এরপর থেকে পাকিস্তানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ (পিটিআই)। এরই মধ্যে গত শুক্রবার তাকে পার্লামেন্ট নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি