ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গান শুনেই অপু বিশ্বাসের নাচতে ইচ্ছে করতেছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৪৩

অভিনেত্রী অপু বিশ্বাস এখন মালয়েশিয়ায় রয়েছেন। একটি শো-তে অংশ নিতে গিয়েছেন সেখানে। গতকাল মালয়েশিয়ার ওই শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস।  

লাইভে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর। আর সেই গানের সঙ্গে নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁচল ও তার স্বামী সৈয়দ অমি। মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে। ’

অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। প্রায় ৩২ মিনিট ধরে অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে । পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।

এদিকে, গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব ও অপু বিশ্বাস।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের