পাঁচ কোম্পানির পর্ষদ সভা ২৭ অক্টোবর
পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত পাঁচ কোম্পানি রেকিট বেনকিজার, দেশ জেনারেল ইনস্যুরেন্স, মেঘনা ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কোম্পানি পাঁচটির পরিচালনা পর্ষদের সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
পাঁচ কোম্পানির মধ্যে রেকিট বেনকিজার, দেশ জেনারেল ইনস্যুরেন্স, মেঘনা ইনস্যুরেন্স ও এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বিকাল ৩টায়। অন্যদিকে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে।
সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে।
পাঁচ কোম্পানির মধ্যে রেকিট বেনকিজার আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ৩১ টাকা ৩৬ পয়সা। দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার প্রতি আয় ছিল ৩১ পয়সা। এক্সিম ব্যাংক শেয়ার প্রতি আয় করেছিল ৮৯ পয়সা। এবি ব্যাংক শেয়ার প্রতি আয় করেছিল ২৪ পয়সা।
অন্যদিকে, মেঘনা ইনস্যুরেন্স শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান করেছিল।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে