ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুষ্পা টু সিনেমায় আল্লু অর্জুনের মুখোমুখি যীশু!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ বিকাল ৫:৩৫

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে এটি। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ফাহাদ ফসিল।

ফাহাদ ফসিলের এ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু করোনা সংকটের কারণে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্নপূরণ হয়নি যীশুর। পরিচালক সুকুমারের এই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যীশু। এদিকে খবর চাউর হয়েছে ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘জাতিস্মর’খ্যাত এই অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জোর গুঞ্জন উড়ছে— ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। মূলত, যীশুর এই চরিত্রের জন্য আগে দক্ষিণী সিনেমার শক্তিমান অভিনেতা বিজয় সেতুপতিকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিজয় এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ নভেম্বর মাস থেকে তার আরেকটি সিনেমার শিডিউল দেওয়া আছে। এজন্য এ চরিত্রের জন্য যীশুর ডাক পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক কিংবা যীশু।

এরই মধ্যে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক। সেট থেকে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এ নির্মাতা। তবে এখনো শুটিংয়ে অংশ নেননি আল্লু অর্জুন। তবে এরই মধ্যে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। দিল্লিতে অন্নপূর্ণা স্টুডিওতে এ ফটোশুট হয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের