ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রিন্স সালমানের স্থলে আরব লীগের সম্মেলনে থাকবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২২ বিকাল ৫:৪৪

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আসন্ন আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসকেরা তাকে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন। ফলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যুবরাজ সালমানের প্রতিনিধিত্ব করবেন।

গত শনিবার ফরাসি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, যুবরাজ সালমান আরব লীগের সম্মেলনে অনুপস্থিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তিনি এখন ভ্রমণ করতে পারবেন না।

বিশ্বজুড়ে মহামারি করোনায় সবকিছু স্থবির হয়ে যায়। এতে আরব লীগের সম্মেলনও হয়নি। করোনার বিধিনিষেধ কাটিয়ে আলজেরিয়ায় প্রথমবারের মতো আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ১৯৪৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ২২টি মুসলিম দেশ নিয়ে গঠন করা হয় আরব লীগ। এর মধ্যে সাম্প্রতিক সময়ে চলা যুদ্ধের কারণে সিরিয়াকে বরখাস্ত করা হয়।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি