ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ল্যাব-ক্লাসরুমের সংকট: হাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৪-১০-২০২২ রাত ১১:২৯
ল্যাবরুম এবং ক্লাসরুম সুবিধা না থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  একাডেমিক ভবন-২ এ তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৪ অক্টোবর)  দুপুর ২ টায় এই অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় প্ল্যাকার্ড হাতে ক্লাসরুম না থাকা, নূন্যতম ল্যাব সুবিধা না থাকা নিয়ে বক্তব্য দেন শিক্ষার্থীরা। 
 
শিক্ষার্থীরা বলেন,  প্রকৌশল বিভাগের শিক্ষার্থী হয়েও ন্যুনতম ল্যাব সুবিধা না পেয়ে সেমিস্টারের পর সেমিস্টার পার করে দিতে হচ্ছে। নিজেদের নেই কোনো ক্লাসরুম। বাধ্য হয়ে আজ এখানে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে। আগামী সোমবারের মধ্যে আমরা এর প্রতিকার চাই।
 
বিকেল চারটায় পরে প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ এর আশ্বাসে একাডেমিক ভবনের তালা খুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 
 
শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, “খুব শীঘ্রই তোমাদের সমস্যার সমাধান করা হবে। নতুন একাডেমিক ভবনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রায়োরিটি পাবে। তাছাড়া আপাতত চলমান ল্যাব কোর্সটি অন্য কোথাও করানো যায় কিনা এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাবস্থা করার চেষ্টা করবে”। 
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে যন্ত্রপ্রকৌশল বিভাগ প্রতিষ্ঠার সাত বছর পেরোলেও ন্যুনতম ল্যাব সুবিধা পাচ্ছে না বিভাগটির শিক্ষার্থীরা। এনিয়ে এর আগেও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ