ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় বিশ্বে কোভিডে আরও ৬৪৮ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১২:২৬

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১২৮ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬০ হাজার। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৩০ লাখ ৬২ হাজার ২৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৩ হাজার ৭১৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৬ জনের। 

ইতালিতে আক্রান্ত ১১ হাজার ৬০৫ জন এবং মৃত্যু ৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৬ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। জাপানে মৃত ৩৫ জন এবং আক্রান্ত ১৬ হাজার ৮৫২ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩২৯ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪ হাজার ৬৩ জন এবং মৃত ৩৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি