প্রাণ খুলে হাসো, মিষ্টি খাও : রাশমিকা
সোমবার ছিল দীপাবলি। ধর্মীয়ভাবে ভারতীয়দের নিকট এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। অধিকাংশ ভারতীয়রা দিনটি ব্যাপক আনন্দের সঙ্গে পালন করেন। একে অপরের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন।ভারতীয় শোবিজ তারকারাও বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটিকে পালন করে থাকেন। ভক্তদের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন।
এই সময়ের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাও ভক্তদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে করলেন মজাও। দীপাবলিতে ভক্তদের প্রাণ খুলে হাসতে বললেন, আর বললেন মিষ্টি খেতে।
সোশ্যাল হ্যান্ডেলে রাশমিকা লিখেছে, ‘দীপাবলির শুভেচ্ছা সকলকে। এই দিনে প্রাণ খুলে হাসো, মিষ্টি খাও, সুখে থাকো, নিরাপদে থাকো। শুধু এবং শুধুই তোমাদের ভালোবাসি এই দীপাবলিতে। ’
রাশমিকার বলিউডের সিনেমা গুডবাই চলতি মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছে। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার